গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে একটি টায়ার তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে হতাহতের খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে তিনি শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যান।
সেখানে তিনি সাংবাদিকদের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, নিহতদের দাফনের জন্য তাদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।
এ সংবাদ লেখার সময় সার্চ লাইট দিয়ে উদ্ধার অভিযান চলছিল।
আমিনুল/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তিনদিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে
- ২ মার্কেটের বিদুৎ বিচ্ছিন্ন: মহাসড়ক অবরোধে ব্যবসায়ীরা
- ৩ চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা
- ৪ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ৫ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩