গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তা হত্যায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তদের আদালতে নেওয়া হচ্ছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাংক কর্মকর্তা হত্যায় একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম সমিরন দাস।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। মামলায় ২৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের এপিপি মো. শহিদুজ্জামান খান মামলার বরাত দিয়ে বলেন, ২০০৫ সালের ১০ এপ্রিল গভীর রাতে ব্যাংকে প্রবেশ করে আয়ুব হোসেন মোল্লাকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ শুনানির পর আজ (বৃহস্পতিবার) আদালত রায় ঘোষণা করেন। সমিরন দাস ছাড়া অপর আসামিরা এসময় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ২ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৩ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৪ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৫ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর