জমি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু মোল্যা (৫২) নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রেজাউলের সঙ্গে প্রতিবেশী ইজাজুলদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে ইজাজুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পটু মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জাগো নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
হাফিজুল নিলু/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল