মা ব্যস্ত ধান শুকাতে, ডোবায় ডুবে প্রাণ গেলো শিশুর
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আশিকুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আশিকুর রহমান ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু আশিকুরের মা রীনা খাতুন বাড়ির উঠানে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় সেখানে আমগাছের ছায়ায় সঙ্গীদের সঙ্গে খেলা করছিল আশিকুর। এক পর্যায়ে শিশুটি সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবার পানিতে শিশুটি ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
আব্বাস আলী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু