দিনাজপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) গভীর রাতে উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর রমনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কার্তিক কুজুরের মেয়ে। শাল্টিমুরাদপুর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে ঘরের একটি কক্ষে ঘুমাতে যায় বৈশাখী। রাত ৩টার দিকে তার পায়ে কোনো কিছু কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় ব্যথায় চিৎকার করে মাকে ডেকে বিষয়টি অবগত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন