ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ঝুমুর (৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুর জগন্নাথপুর এলাকার জামিউলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলাল জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে ঝুমুর নামে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
রবিউল এহসান রিপন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা