টেকনাফে সোয়া কেজি ক্রিস্টাল মেথসহ যুবক আটক
বিজিবির হাতে আটক মাদক কারবারি
কক্সবাজারের টেকনাফে নাফনদী এলাকায় থেকে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) হাবিবুল্লাহ (৩৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে উপজেলার খারাংখালি বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।
হাবিবুল্লাহ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে ভোরে হোয়াইক্যং খারাংখালি সীমান্ত থেকে হাবিবুল্লাহ আটকের পর তল্লাশি চালিয়ে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে