সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
সাভারের ব্যাংক কলোনি এলাকায় সুলতানা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার গভীর রাতে ব্যাংক কলোনী মহল্লার আজিজুর রহমানের একটি ভাড়া বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গহবধূর স্বামী আমির হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কয়েক লাখ টাকা যৌতুকের জন্য আমির হোসেন তার স্ত্রী সুলতানাকে চাপ দেয়। এসময় সুলতানা বাবার বাড়ি থেকে টাকা আনবে না বলে তার স্বামীকে জানায়। পরে ক্ষিপ্ত হয়ে স্বামী আমির হোসেন সুলতানাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বাহিরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তার কোন সাড়া শব্দ না পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে সুলতানার লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তেজর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সুলতানার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলেও জানায় পুলিশ।
নিহত সুলতানা বেগম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাচপাই গ্রামের ফরহাদ হোসনের মেয়ে। তিনি বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার রাইসা বিউটি পার্লারে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহতের স্বামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।
আল-মামুন/এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা