বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আব্দুল্লাহ (২) নামের এক শিশু মারা গেছে। বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. আব্দুর রাশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সবার অজান্তে আব্দুল্লাহ বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে চারদিকে খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে হঠাৎ তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। এসময় তাকে পুকুর থেকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম জানান, বাড়ির সামনে খোলা পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ সুরতহাল শেষে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ২ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৩ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫
- ৪ শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, ঝুঁকিতে হাওরের বোরো ধান
- ৫ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু