ইয়াবা পাচারের দায়ে দুই ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
ইয়াবা পাচারের দায়ে দুই ভাইয়ের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। আদেশে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফ থেকে ৩০ হাজার ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সাক্ষ্যপ্রমান শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে