টেকনাফে ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি সদস্য গ্রেফতার
এনামুল হক মেম্বার
কক্সবাজারের টেকনাফে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামুল হক মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এনামুল হকের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আত্মসমর্পণকারীদের একজন।
র্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে