কক্সবাজারে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজার সদর উপজেলা থেকে আজিজুল হক (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) দিনগত রাত সোয়া একটার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উল্টাখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিজুল একই এলাকার আব্দুর রহিমের ছেলে। তবে কে বা কারা তাকে খুন করেছে এখনো জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে