হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। তারা মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে মানিক মিয়া ও নিয়া শাহ মারা যান। এসময় আহত হন আরও একজন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি