সৈকতে ভেসে এলো নিখোঁজ দুই শিশুর মরদেহ
কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জোয়ারের পানি দেখতে গিয়ে কুতুবদিয়াপাড়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৪ জুলাই) দিনগত মাঝরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে আসে।
পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ।
নিহতরা হলো- শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দু’জনের মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, একটি মরদেহ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। ঘণ্টা ব্যবধানে আরেকটি মরদেহ পাওয়া যায়। সেই মরদেহটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে