ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৬ জুলাই ২০২২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এছাহাক আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এছাহাক আলী ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীজতলায় সেচ দিতে মোটর ঘরে যান এছাহাক আলী। সেখানে মোটরের সুইচ চালু করার সময় অসাবধানতাবশত বোর্ডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাসুদ রানা/এসআর/এএসএম