সান্তাহার পৌরসভার মেয়র গ্রেফতার
বগুড়ার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মেয়র হিসেবে শপথ নেয়ার ব্যাপারে আলোচনার জন্য জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আদমদীঘি থানার ওসি শওকত কবিরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতর থেকে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।
বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সান্তাহার শহরে শ্রমিক লীগ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখি সংর্ঘষ হয়। এতে শ্রমিক লীগের দুই কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সান্তাহার পৌর মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টকেও আসামি করা হয়। এ কারণে তিনি গত ১৫ জানুয়ারি মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
তোফাজ্জল হোসেন ভুট্টর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তার শপথ নেয়ার ব্যাপারে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য বুধবার তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখান থেকে তাকে বগুড়ার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পরামর্শ দেয়া হয়।
সেই অনুযায়ী তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের পর তিনি একটি কক্ষে বসে ছিলেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।
এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা