কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালে ডুবে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিল (১৩) নামের এক কিশোর মারা গেছে।
রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের কাউতুলী কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। নাবিল কাউতুলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদের দিন সকালে কোরবানির গরু নিয়ে সহপাঠীদের সঙ্গে কুরুলিয়া খালে যায় নাবিল। এ সময় পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে দুপুর ১২টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬