চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দৌলতগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ফেনীর সদর উপজেলার দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে মেহেদীর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা