ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী কন্টেইনার ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হয়ে হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মুকুন্দপুর স্টেশনে এ ঘটনা ঘটে। ফলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি জাগো নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।
তিনি বলেন, সকালে চট্রগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে।
আবুল হাসনাত মো. রাফি মো. রাফি/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬