গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন
গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, দুপুরে মেট্রেক্স সোয়েটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আধা ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ২ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ৩ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৪ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৫ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক