মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাওন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানিয়েছেন, শাওন হালদার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পোনা এসএস পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে শাওন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি