হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নিহত হিমেল মিয়া
কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে মিঠামইন উপজেলার হাসানপুর এলাকা থেকে মো. হিমেল মিয়ার (২৬) মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাসানপুর ব্রিজ থেকে কিছুটা দূরে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ জুলাই) বিকেলে পরিবারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মিঠামইনের হাওরে ঘুরতে যান হিমেল। সন্ধ্যার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে হিমেল ও তার দুই বন্ধু ধনু নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে পানিতে তলিয়ে যান হিমেল।
নূর মোহাম্মদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি