ভোলায় হরিণের মাংসসহ অটোরিকশা চালক আটক
ভোলায় ২৩ কেজি ৩০০ গ্রাম হরিণের মাংসসহ মো. ফয়েজ (৪৫) নামের এক অটোরিকশা চালককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আটক ব্যক্তি জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মো. কুট্টি মিয়ার ছেলে।
শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপজেলার শশীগঞ্জ সি ট্রাক ঘাটে অভিযান পরিচালনা করে। এসময় মনপুরা থেকে আসা শহীদ সেরনিয়াবাত নামে সি ট্রাকে তল্লাশি করে ওই ব্যক্তিকে হরিণের মাংসসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি