কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
সৈকতে ভেসে আসে মৃত ডলফিন
কুয়াকাটা সৈকতে মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে ওই ডলফিনটি পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে।
রোববার (১৭ জুলাই) সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে মৃতদেহ সৈকতে বালু চাপা দেয় বন বিভাগ।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জাগো নিউজকে বলেন, ‘ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। সকালে জোয়ারের পানিতে ঢেউয়ে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। এরই মধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, ‘কি কারণে মারা গেছে তা স্পষ্ট নয়। এর আগে ৩০ জুন আরেকটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি বছর এ পর্যন্ত ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে