বগুড়ায় বিএনপির দুই নেতা গ্রেফতার
বগুড়ায় নাশকতার মামলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ধুনট উপজেলার চালাপাড়ার নিজ বাড়ি থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির একাধিক মামলা রয়েছে।
এদিকে, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ময়দানকে (৪০) টাউন কলোনীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা