টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িরই চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন জাগো নিউজকে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে।
এসআই আরও বলেন, এতে হানিফ বাসের চালক ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ১০ জন গুরুতর আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা