জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
ফাইল ছবি
জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পুরানাপৈলের সারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আলমগীর জাহান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
রাশেদুজ্জামান/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ