গাইবান্ধায় ব্যবসায় শিক্ষা শাখার কলেজ শিক্ষকদের মানববন্ধন
গাইবান্ধায় ব্যবসায় শিক্ষা শাখার কলেজ শিক্ষকদের মানববন্ধন করেছেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখার বিষয় সংযোজন, বিয়োজন ও বিষয়ের নাম পরিবর্তনের ফলে আবশ্যিক বিষয় ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা’ বিষয়ের প্রভাষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে জটিলতা নিরসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যবসায় শিক্ষা শাখার কলেজ শিক্ষকদের ওই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি একেএম ফররুক আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, ময়নুর রহমান, হুমায়ুন কবির, মশিউর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
অমিত দাশ/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ