বরিশালে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের দায়ে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২২ কেজি পলিথিনও জব্দ করা হয়। রোববার বিকেলে নগরীর কাশীপুর ও গড়িয়ারপাড় এলাকায় পরিবেশ অধিদফতরের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আ. রউফ মিয়া।
এসময় ১৪টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ২২ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ।
সাইফ আমীন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
- ২ একই পরিবারের দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত, এলাকায় খুশির জোয়ার
- ৩ নির্বাচনে বাজার বন্ধ, গদখালির ফুলচাষিদের শত কোটি টাকার ক্ষতি
- ৪ নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ১৪
- ৫ ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, আলোচনায় তানিয়া রব-খালেদ সাইফুল্লাহ