উখিয়ায় ২৬ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা ২৭ লাখ টাকার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। রোববার বিকেলে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১১৯) গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় গাড়িটিও জব্দ করা হয়েছে। আটক যুবকের নাম মুহাম্মদ কাদের (৩২)। তিনি টেকনাফের মৃত আবুল হাশেমের ছেলে।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, বিজিবির সুবেদার ফেরদৌস মোল্লার নেতৃত্বে বিজিবি জোয়ানরা গাড়িতে তল্লাশি চালায়। এসময় ৩ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ যুবক কাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২৬ লক্ষ ৯১ হাজার টাকা। ইয়াবা পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
সায়ীদ আলমগীর/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল