রামগড়ে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ
খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাশিবাড়ী বিওপির আওতাধীন বড়খেদা এলাকা থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। পরে বড়খেদা এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়িগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি।
এরমধ্যে ৮৩৫ পিস শাড়ি ও ৬৬ পিস লেহেঙ্গা রয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৩৯ লাখ ২০ হাজার টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি