মৌলভীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে মাহমুদুর রহমান হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পিছনে খেলাধুলা করছিল হাসান। এ সময় পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আব্দুল আজিজ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ