আদমদীঘিতে আ.লীগের পাঁচ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাহিদ হাসান পিয়াল এ তথ্য জানান।
পৌরসভার ৪নং ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কারণে সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালীকে স্ব-স্ব সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর সোমবার তা বিবৃতির মাধ্যমে প্রচার করা হয়।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা