হিলি সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফাইল ছবি
দিনাজপুরের হিলি সীমান্তের অভ্যন্তর থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ এর হাতে আটক ব্যক্তির নাম, তালেব হোসেন (৩৭)। তিনি সান্তাহার জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের স্টেশনের কামাল গেটের পাশে ভারতের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জাগো নিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পণ্য আনতে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সারা পাওয়া যায়নি।
এমদাদুল হক মিলন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে