চট্টগ্রামে ওয়ান শ্যুটার গানসহ অস্ত্র বিক্রেতা আটক
চট্টগ্রামে ওয়ান শ্যুটার গানসহ মো. সেলিম (৪২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই রাস্তার মাথা থেকে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ শাহজাহান কবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাংগুনিয়া থেকে অস্ত্র নিয়ে সে শহরে বিক্রির জন্য আসছিল। আমরা বাসে তল্লশি চালিয়ে তার কাছ থেকে ওয়ান শ্যুটার গানটি উদ্ধার করেছি। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জীবন মুছা/জেএইচ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ২ দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ৩ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৪ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৫ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত