এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর
মারামারি মামলার সাজাপ্রাপ্ত আসামি আমিন
মারামারি মামলায় এক বছরের সাজা এড়াতে ৯ বছর ধরে পালিয়ে ছিলেন আমিন (৫৫) নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেফতার আমিন জেলার ফতুল্লার লামাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ২০১৩ সালে আমিনের অনুপস্থিতে এক বছরের সাজা দেন। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাজাপ্রাপ্ত আমিন মামলার রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন। রায়ের নয় বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২