চাকরির সন্ধানে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
হাসপাতাল মর্গে নিহতের মরদেহ
চাকরির সন্ধানে শেরপুর থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবক খুন হয়েছে।
রোববার (১৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল শেরপুরের সদর থানাধীন গাজী থামরে এলাকার মোতাশের হুসাইনের ছেলে।
সাইফুলের ভগ্নিপতি সফিকুল বলেন, ‘সাইফুল বেকার ছিল। আমরা তাকে চাকরির সন্ধানে মুন্সিগঞ্জে আসার জন্য বলি। এখানে এলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দিব বলেছিলাম। এজন্য শনিবার রাতে শেরপুর থেকে বাসে উঠলে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামে। সেখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন আমি তাকে বলি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছু সময় পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু জাগো নিউজকে বলেন, ‘সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।’
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২