চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান মঙ্গলবার দুপুরে ৬টি মামলায় আত্মসমর্পণ করলে আদালত ৩টি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর ৩টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি মোবারকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
তৌহিদুর রহমানের আইনজীবি অ্যাড. নিয়ামত আলী নিয়াম জানান, তার বিরুদ্ধে কানসাট পলী বিদ্যুৎ পোড়ানোসহ মোট ৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। পরে বিজ্ঞ আদালত ৩টি মামলায় জামিন মঞ্জুর করলেও আরো ৩টি মামলার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোহা. আব্দুলাহ/এসএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের তিনজনকে আটক
- ২ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ৩ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৪ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৫ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ