সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে দিলার হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সিদ্দিকনগরে এ দুর্ঘটনা ঘটে।
শিশু দিলার হোসেন ওই গ্রামের লিরনুর ও সালমা বেগমের একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা।
স্বজনরা জানান, গ্রামের অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল দিলার হোসেন। দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল ৩টার দিকে গ্রামের মসজিদের পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে কাছের ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু দিলারের বাবা লিরনুর বলেন, ‘আমি সকাল থেকে মাছ ধরতে হাওরে ছিলাম। বাড়ি এসে দেখি আমার বাচ্চাকে সবাই খুঁজছে। খুঁজতে খুঁজতে মসজিদের পাশের ছোট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করি। তাড়াহুড়ো করে ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এইচ মান্না জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
লিপসন আহমেদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি