লাইসেন্স না থাকায় সিলেটের নিরাময় পলি ক্লিনিক বন্ধের নির্দেশ
বৈধ কোনো কাগজপত্র না থাকায় সিলেট নগরের নবাবরোডে অবস্থিত নিরাময় পলি ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের একটি যৌথ দল ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে। পরে বৈধ কোনো কাগজপত্র, এমনকী লাইসেন্স না থাকায় এ নির্দেশ দেওয়া হয়।
ক্লিনিকটিতে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে পাঠানোর জন্য একদিন সময় দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে অংশ নেওয়া সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, অভিযানকালে দেখা গেছে নিরাময় পলি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে উত্তীর্ণ হয়েছে। এরপর কর্তৃপক্ষ আর লাইসেন্স নবায়ন করেনি। অথচ তারা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ওই ক্লিনিকে বেশ কয়েকজন রোগীরা চিকিৎসাধীন থাকায় তাদের অন্যত্র পাঠানোর জন্য আগামীকাল (বুধবার) সকাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। কাল থেকে নিরাময় পলি ক্লিনিকে সবধরনের সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথভাবে লাইসেন্স নবায়ন ও অন্যান্য কাগজপত্র ঠিকঠাক করার পর তারা সেবা প্রদান করতে পারবেন।
ছামির মাহমুদ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু