ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফকর্মী নিহত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫০) নামের প্রসিত বিকাশ খিসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম দেওয়ানপাড়ার ধর্মঘরের অদূরে এ ঘটনা ঘটে। নিহত অংথোয়াই গুইমারা উপজেলার পূর্ব যৌথখামার এলাকার বাসিন্দা কংলোঅং মারমার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউপিডিএফের গুইমারা উপজেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউপিডিএফের কর্মী অংথোয়াই মারমা দীর্ঘদিন ধরে গুইমারা ও বাইল্যাছড়িসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল গুইমারা ও বাইল্যাছড়ি এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। এ এলাকার মানুষের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন অংথোয়াই মারমা।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জাগো নিউজকে বলেন, দুটি সশস্ত্রৃ গ্রুপের গোলাগুলির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অংথোয়াই মারমার মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

মুজিবুর রহমান ভুঁইয়া/এসজে/জিকেএস