ভোলায় জ্বালানি তেল মাপে কম দেওয়ায় ৩ ব্যবসায়ীর জরিমানা
ভোলার বোরহানউদ্দিনে ওজনে কম দেওয়ায় তিন জ্বালানি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
এদের মধ্যে মুন্না ট্রেডার্সের মালিককে পাঁচ হাজার টাকা, রাকিব স্টোরের মালিককে পাঁচ হাজার ও রনি এন্টারপ্রাইজের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জাগো নিউজকে জানান, উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ক্রেতাদের জ্বালানি তেল ওজনের কম দেওয়ায় তাদের জরিমানা করা হয়।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি