১০০% ডিসকাউন্টের নামে মিথ্যা বিজ্ঞাপন, জরিমানা ১০ হাজার
সিঙ্গার শো-রুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলায় সিঙ্গার শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি বলেন, সিঙ্গার শো-রুমে ১০০% ডিসকাউন্টের নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের আকৃষ্টের চেষ্টা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা