গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে বালতির পানিতে পড়ে আরাবি মিয়া (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। আরাবি মিয়া ওই গ্রামের মোস্তাফিজার রহমান মোস্তার ছেলে।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান গোফফার মিয়া জানান, ওই শিশুকে গোসল করানোর জন্য একটি বালতিতে পানি ভর্তি করা হয়। এর পাশে বসে ছিল আরাবি। এক পর্যায়ে স্বজনদের অজান্তে ওই বালতির পানিতে ডুবে আরাবির মৃত্যু হয়।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা