বেশি ছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, এলজি শোরুমকে জরিমানা
বেশি ছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে পটুয়াখালীর এলজি-বাটারফ্লাই শোরুম ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ আদেশ দেন।
মোহাম্মদ সেলিম বলেন, ক্রেতাদের অধিক ছাড়ের কথা বলে পণ্যে ৮ শতাংশ ছাড়ের বিজ্ঞাপন দেয় এলজি বাটারফ্লাই। তবে বাস্তবে দেখা যায় ২-৩ শতাংশের বেশি ছাড় দেওয়া হয় না। এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে ৮ ভাগ ছাড়ের কথা স্বীকার করেন। অথচ তাদের ক্যাশমোমো খোঁজ করে দেখা যায় তারা ২-৩ শতাংশ ছাড় দেয়।
তিনি আরও বলেন, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার সত্যতা স্বীকার করেছে এলজি বাটারফ্লাই। স্পষ্ট করে বিজ্ঞাপন না দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা