বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রতীকী ছবি
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইলিয়াস (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ইলিয়াস লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের ফুঁটেরঝিরি এলাকার মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। রোববার সন্ধ্যায় নিজের বাড়িতে বৈদ্যুতিক সুইচবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে জানান।
লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যান থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নয়ন চক্রবর্তী/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু