নড়াইল সদর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
নড়াইল সদর থানা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়ছারকে আটক করা হয়েছে। রোববার বিকেলে কারাফটক থেকে তাকে আটক করে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ জুন দুপুরে লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার থেকে মো. কায়ছারকে আটক করে পুলিশ। এরপর গাড়ি পোড়ানোসহ নাশকতা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিকেলে নড়াইল জেলা কারাগার থেকে বের হন। এসময় পুলিশ তাকে কারাফাটক থেকে আবারো আটক করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা