ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শিক্ষকের এক বছর জেল
কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেন।
এরআগে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টইটং জামিয়াতুল আল আফকার ইসলামিয়া নুরানি মাদরাসা থেকে অভিযুক্ত আমির হোসেনকে (২৮) আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী জানান, আমির হোসেন তার মাদরাসার এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। ১৫ মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন