বাজার থেকে জীবিত বাড়ি ফেরা হলো না শিশু শফিউলের
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় শফিউল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশু শফিউল তার স্বজনদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে গাইবান্ধাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে শফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেন চালক পালিয়ে যান।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা