বাবার সঙ্গে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু
সন্তানকে হারিয়ে বাবার আহাজারি
বাবার সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. শাফি মিয়া উপজেলা সদরের কুটিবাড়ি এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার রাফিকে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরের মতিঝিল নামের পুকুরে গোসলে নামেন।
এ সময় হঠাৎ রাফি পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার পানিতে ডুবে শিশু রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা